November 22, 2026, 9:31 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

দিল্লির ইশারায় একটি আধিপত্যবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মিয়া গোলাম পরওয়ার

মোঃ ইসমাইল হোসেন

গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের ক্ষেত্র তৈরি হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জ যে বাংলাদেশের একটি জেলা, তা এখন আর মানুষ বিশ্বাস করতে পারছে না। দিল্লির ইশারায় একটি আধিপত্যবাদী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শ্রমিক আন্দোলন ইস্যুতে তিনি বলেন, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।

তিনি জানান, শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে একযোগে আন্দোলন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

আলোচনা শেষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নববর্ষ প্রকাশনার উদ্বোধন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।



ফেসবুক কর্নার