November 23, 2026, 4:57 pm
শিরোনাম :
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার জামালপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, নারী উদ্যোক্তাদের সেলাই মেশিন বিতরণ প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ডাকসু নেতা ও তা’মীরুল মিল্লাতের সাবেক ভিপি মিনহাজের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের

মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার

মোঃ ইলিয়াছ খাঁন, ফরিদপুর জেলা প্রতিনিধি।

 

 

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার আসামি জয়লাল মুন্সিকে ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। জয়লাল মুন্সি ওই গ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে। তাঁর গ্রামের বাড়ি লোহাগাড়া এলাকায় হলেও দীর্ঘদিন ধরে তিনি নানার বাড়ি চরযোশরদীতে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়লাল মুন্সি পুলিশের নজরদারিতে ছিলেন। মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল অংশ নেয়।

নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, নগরকান্দা থানায় দায়ের করা নাশকতা মামলার পাশাপাশি মুকসুদপুর থানার নাশকতা মামলারও আসামি জয়লাল মুন্সিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার