November 24, 2026, 2:09 pm
শিরোনাম :
সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর বেনাপোলে বিএনপি নেতার বাড়ীতে বোমা হামলার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার

লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার্স  সাঈদ মাহমুদ

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি এলাকায় বয়স্ক ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম বরাবর ও লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারীরা। অভিযোগের অনুলিপি বিভিন্ন সরকারি দপ্তরে প্রদান করা হয়েছে।
​অভিযুক্ত ব্যক্তির নাম মো. মোশারফ আলী। তিনি লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
​অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোশারফ আলী নিজেকে প্রভাবশালী পরিচয় দিয়ে এলাকার সহজ-সরল মানুষের বয়স্ক ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার লোভ দেখান। এ জন্য তিনি ভুক্তভোগী প্রতিটি পরিবারের নিকট থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জন প্রতি ৪ থেকে ৫ হাজার ঊর্ধ্বে ৮ হাজার পর্যন্ত টাকা করে হাতিয়ে নেন। দীর্ঘদিন ধরে ভাতার কোনো নাগাল না পেয়ে তারা বারবার তাগাদা দিলেও অভিযুক্ত ব্যক্তি টালবাহানা ও কালক্ষেপণ করতে থাকেন।
​পরবর্তীতে গত ২ নভেম্বর ২০২৬ তারিখে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীরা ভুক্তভোগীদের বাড়িতে এলে জালিয়াতির আসল রহস্য উন্মোচিত হয়। তথ্য সংগ্রহ করার সময় দেখা যায়, ওই নারীদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও তাদের প্রত্যেকের নামে ইতোমধ্যে ‘বিধবা ভাতা’ চালু করে দেওয়া হয়েছে। অথচ তাদের স্বামীরা বহাল তবিয়তে জীবিত রয়েছেন। নিজেদের অজান্তে এবং স্বামী জীবিত থাকা সত্ত্বেও কীভাবে তাদের বিধবা ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করা হলো এবং ওই বিধবা ভাতার টাকা ২বার পেলে ও প্রায় ৫ বছর থেকে কেউ পায় না ভুক্তভোগীদের অভিযোগ এই মোশারফ এই টাকাগুলো তার একাধিক সিমে গ্রহণ করে। ফলে তা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও রহস্যের সৃষ্টি হয়েছে। মোশারফ এর সাথে কথা বলতে চাইলে সে ক্যামেরা দেখে, পালিয়ে যায়।
​ভুক্তভোগী নারীরা হলেন—মোছাঃ হাছেন বানু, মোছাঃ দুলালী বেগম, মোছাঃ লাভলী বেগম, মোছাঃ বুলবুলি বেগম, মোছাঃ হালিমা বেগম প্রমুখ।
​এ ঘটনায় এলাকার একটি প্রতারক চক্র গোপনে বা আড়ালে থেকে সরকারি এই সামাজিক নিরাপত্তা ভাতার তহবিল তছরুপ করছে বলে ধারণা করছেন স্থানীয়রা। এই অভিনব প্রতারণা ও দুর্নীতির সুনির্দিষ্ট তদন্তপূর্বক অভিযুক্ত মোশারফ আলী ও এর সঙ্গে জড়িত অন্যান্য চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসি



ফেসবুক কর্নার