November 24, 2026, 2:26 pm
শিরোনাম :
খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ লালমনিরহাটে স্বামী জীবিত, তবুও স্ত্রীদের নামে বিধবা ভাতা! সরকারি ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘ ১৮ বছর জেলখাটার পর  প্যারোলে মুক্তি  বাদল ফরাজি চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৭০০ বস্তা সার জব্দ কাপাসিয়ায় জমি দখলের নতুন কৌশল! পৈত্রিক সম্পত্তিতে একের পর এক কবর দেওয়ার অভিযোগ ফটিকছড়িকে অশান্ত করার অপচেষ্টা সহ্য করা হবে না: এমপি সরোয়ার আলমগীর বেনাপোলে বিএনপি নেতার বাড়ীতে বোমা হামলার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ দৌলতপুরে রবি প্রণোদনায় ৫ হাজার ২৭০ কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার

সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ

ইলিয়াছ খাঁন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

 

ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও চুরির অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা ঘরের তালা ভেঙে নগদ টাকা গহনাসহ দামী মালামাল চুরি করে নিয়ে যায় এবং ঘরের মালামাল ভাংচুর করে। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আটঘর ইউনিয়নের ছোট বাবুইখোলা গ্রামে মোবারক মুন্সির বাড়িতে হামলা ও চুরির এই ঘটনা ঘটে। এই বিষয়ে সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীরা। পূর্ব শত্রুতার জেরে বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার বাসিন্দা ইয়াসিন শেখের পুত্র সেকেন শেখ (৫৫) বর্তমানে ছোট বাবুইখোলা গ্রামে বসবাস করছেন। বিভিন্ন সময়ে তিনি একাধিক বিবাহ করেন এবং তুচ্ছ বিষয় নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। সেকেন শেখের সাথে মোবারক মুন্সির স্থানীয় দলপক্ষ ও সালিশ বৈঠক নিয়ে পূর্ব থেকেই শত্রুতা চলে আসছিলো।

রবিবার মোবারক মুন্সির পরিবার বেড়াতে গেলে বাড়ি ফাঁকা হয়ে যায়। এই সুযোগে সেকেন শেখের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল রাতের বেলায় মোবারক মুন্সির বাড়িতে খোঁজ খবর নেয়। সুযোগ বুঝে ঘরের তালা ভেঙে নগদ টাকা, গহনাসহ দামী মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় তারা ঘরের আসবাবপত্র ও মালামাল ভাংচুর করে। বিষয়টি স্থানীয়রা টের পেলে সেকেন শেখ দ্রুত দ্রুত সটকে পড়ে।

এই বিষয়ে অভিযুক্ত সেকেন শেখ বলেন, আমি অসুস্থ মানুষ। আমাকে কয়েকদিন আগে কুপিয়ে আহত করেছে, আমি কিভাবে চুরি করবো। গতরাতেও আমাদের এলাকায় চুরি হইছে, সেগুলো কে করেছে। মুলতঃ ওরা আমাকে হয়রানি করার জন্যই এই সমস্ত অভিযোগ করছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, চুরির বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 



ফেসবুক কর্নার