November 24, 2026, 6:13 pm
শিরোনাম :
মানিকগঞ্জে শিমু হত্যার পর ময়নাতদন্তে অর্থ আদায়ের অভিযোগ ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আহসানুল হক লড্ডন, স্টাফ রিপোর্টার, খুলনা জেলা

 

 

দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে খুলনার ফুলতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (২৪ নভেম্বর) ফুলতলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মুন্টু ও সদস্যসচিব মনিরুল হাসান বাপ্পী।

সমাবেশে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার। এ সময় উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদ জানানো হয়।



ফেসবুক কর্নার