November 24, 2026, 6:17 pm
শিরোনাম :
মানিকগঞ্জে শিমু হত্যার পর ময়নাতদন্তে অর্থ আদায়ের অভিযোগ ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা

মানিকগঞ্জে শিমু হত্যার পর ময়নাতদন্তে অর্থ আদায়ের অভিযোগ

মোঃ ছালাম মোল্লা, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

 

 

মানিকগঞ্জে গৃহবধূ শিমু বেগম হত্যার ঘটনার পর তাঁর মরদেহের ময়নাতদন্ত ঘিরে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ময়নাতদন্ত, মরদেহ সংরক্ষণ, গোসল ও আনুষঙ্গিক কাজের কথা বলে পরিবারের কাছ থেকে প্রায় ১৬ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত টাকা লেনদেনের একটি ভিডিও আরটিভির হাতে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিহত শিমু বেগম (৪৫) মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গুজুরি গ্রামের আলম পীরের স্ত্রী। পরিবারের ভাষ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে সাগর খন্দকার (২৫) নামের এক যুবক তাঁকে ধারালো দা দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিটোরে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে নেওয়ার পর অর্থ দাবির অভিযোগ ওঠে।

নিহতের মেয়ের জামাই মোহাম্মদ সালেহ আকরাম জানান, প্রথমে সাড়ে ৬ হাজার, পরে ৫ হাজার এবং বিভিন্ন কাজের কথা বলে আরও টাকা নেওয়া হয়। মরদেহ কাটার কাজে সহযোগী মিন্টু ২ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করে জানান, এ কাজের জন্য তিনি বেতন পান না। তবে অভিযুক্ত জিতেন্দ্র অর্থ আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন। মানিকগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্বজনেরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেছেন।



ফেসবুক কর্নার