August 15, 2026, 7:05 pm
শিরোনাম :
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে: নুরুল হক নুর শাহজালাল মাজারের ডেগে মিলল শেখ হাসিনার নামে চিঠি জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ কলকাতায় ‘রাত দখল’ মিছিলে অংশ নিয়ে আলোচনায় জয়া প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, ফেনী-১ আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। এ মনোনয়নপত্র সংগ্রহের সময় আবু তালেবের সাথে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আবু তালেব বলেন, ‘ফেনী-১ আসন বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা এবং তার রাজনৈতিক আবেগের জায়গা। দেশনেত্রী সবসময় এ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে আসছেন। এবারও দলীয় নির্দেশনা মোতাবেক তার পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করছি এই আসনে বেগম খালেদা জিয়া আবারও রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবেন।’

​উল্লেখ্য, ফেনী-১ আসনটি বিএনপির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। মনোনয়নপত্র সংগ্রহের এই খবরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।



ফেসবুক কর্নার