October 8, 2026, 7:21 am
শিরোনাম :
৭৫ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, শনাক্ত অভিযুক্ত বিদায়ের পর মেসিকে নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন সড়ক চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কাজে লাগানোর আশা রিজভীর আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আবেদন ইউজিসিতে সাতকানিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা 

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল

অভয়নগর প্রতিবেদক

আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দল-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকাল ৫টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সেখান থেকে একটি বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা শপিং কমপ্লেক্স এর এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় এসময় অনুষ্ঠিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, মহাসিন আলম, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন উদ্যম ও শক্তিতে সংগঠিত হচ্ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে স্বেচ্ছাসেবক দল আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে। তারা আগামী দিনের সকল দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান



ফেসবুক কর্নার