April 25, 2026, 12:37 pm
শিরোনাম :
ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে

চট্টগ্রামে সিএনজি ‘চালকদের হামলায়’ ২ পুলিশ আহত

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামে ‘অবৈধ’ সিএনজি অটোরিকশা আটকানোকে কেন্দ্র করে চালকদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহ আমানত সেতুর পাশে মইজ্জ্যার টেক এলাকায় এ ঘটনা ঘটে।

হামলার পর থেকে মইজ্জ্যার টেক ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১২ জনকে আটক করা হয়েছে।

আহত দুজন হলেন- সার্জেন্ট মো. ইমতিয়াজ ও কনস্টেবল মো. কাউসার।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি সিএনজি অটোরিকশা ধরাকে কেন্দ্র করে স্থানীয় চালকরা বিক্ষুব্ধ হয়ে উঠেন। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশ সদস্যদের।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ট্রাফিক সদস্য চালকের পাশে বসে অটোরিকশা নিয়ে যাওয়ার সময় লাঠিসোটা নিয়ে কিছু মানুষ তাদের ধাওয়া করে। শাহ আমানত সেতু সড়কে অটোরিকশাটি আটকে ট্রাফিক পুলিশ সদস্যকে টানাহ্যাঁচড়া করতে দেখা যায়।

নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগের উপকমিশনার কবির আহমেদ বলেন, নম্বর ও কাগজপত্রবিহীন যেসব সিএনজি অটোরিকশা চলাচল করে, সেগুলো আটক করতে গেলে চালকরা ঝামেলা সৃষ্টি করেন। সকালে ট্রাফিক সদস্যরা মইজ্জ্যার টেক এলাকায় নম্বরবিহীন অবৈধ একটি সিএনজি অটোরিকশা আটক করলে চালকরা মিলে তাদের ওপর হামলা করে।

সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার বলেন, নিয়মিত অভিযানের সময় উল্টো পথে আসা একটি নম্বরহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করি। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা অটোরিকশার চালকরা আমাদের ওপর হামলা করেন। এ ঘটনায় মামলা করা হবে।

নগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী) জামাল উদ্দিন চৌধুরী বলেন, অবৈধ অটোরিকশা আটকানোকে কেন্দ্র করে চালকরা মিলে পুলিশকে নাজেহাল করে। এ সময় দুজন আহত হন। এ ঘটনায় অন্তত ১২ জনকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করে সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে



ফেসবুক কর্নার