আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিটি উপজেলা পৌরসভা ও ইউনিয়নে এককভাবে প্রার্থী দিবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও দিনাজপুর ৫ আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল আহাদ।
তিনি বলেন আগামী ২০২৭ সালে দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে কোনো রাজনৈতিক জোটের ওপর নির্ভর না করে প্রতিটি উপজেলা পৌরসভা এবং ইউনিয়ন গুলোতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে প্রার্থী দেওয়া হবে।
বুধবার ২৫ নভেম্বর দিনাজপুরের ফুলবাড়ীতে স্থানীয় সরকার নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানের রক্তস্নাত চেতনা থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই দলের একজন কর্মী ও নেতা হিসেবে রয়েছেন ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে ২০২৬ সালের এই সময়ে দেশ গভীর জাতীয় সংকটের মুখোমুখি।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন সাবেক ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,
এটি শুধু দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয় বরং বিদেশি আধিপত্যবাদের মদদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করার গভীর ষড়যন্ত্র।
তিনি আরও বলেন জুলাইয়ের প্রজন্ম রাজপথ ছেড়ে যায়নি ফ্যাসিবাদী শক্তির যেকোনো আস্ফালনকে তাঁরা রাজপথেই রুখে দিতে প্রস্তুত রয়েছে।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উপজেলা পৌরসভা এবং ইউনিয়নে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের মানুষের প্রকৃত ক্ষমতায়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নতুন নেতৃত্ব এবং বিকল্প রাজনৈতিক শক্তির বিকল্প নেই