November 27, 2026, 7:12 am

হজের বিমানভাড়া কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

 

হজযাত্রীদের সুবিধার্থে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আসন্ন হজের বিমানভাড়া কমানো হয়েছে। পাশাপাশি দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছায় মসজিদে দায়িত্ব পালনকারীদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী। এতে সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেনসহ বিশিষ্ট আলেমরা বক্তব্য দেন। দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।



ফেসবুক কর্নার