November 27, 2026, 7:12 am

জুলাই সনদ না মানলে সরকারের সঙ্গে ঐক্য নয়: জামায়াত

অভয়নগর প্রতিবেদক

 

জুলাই সনদকে পাশ কাটিয়ে সরকারের সঙ্গে কোনো ঐক্য হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে দলটির নির্বাহী পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, সরকার সংলাপের আহ্বান জানালে জামায়াতে ইসলামী এককভাবে নয়, ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিদের নিয়ে তাতে অংশ নেবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় মেনে চললে সরকারের প্রত্যাশিত ঐক্য দৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে। এ সময় তিনি প্রতিবেশী দেশ ভারতের প্রসঙ্গ তুলে বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ভারতীয় কয়েকজন জনপ্রতিনিধির বক্তব্য নিন্দনীয়। তাঁর অভিযোগ, ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।



ফেসবুক কর্নার