April 25, 2026, 11:16 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে ধানের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান -সেলিমুজ্জামানের

অভয়নগর প্রতিবেদক

গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক  সেলিমুজ্জামান সেলিম  বলেছেন এবারের নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রার্থীকে ভােট দিয়ে জয়ী করেন। বিগত পতিত সরকারের আমলে আপনারা আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি।এবারের নির্বাচন হবে আপনার ভোট আপনি দিতে পারবেন,অন্য কেউ আপনার ভোট দিতে পারবে না।তাই আপনি আপনার মূল্যবান আমানত পছন্দের প্রতীক ধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিন।
বিএনপি ক্ষমতায় আসলেও এই এলকার উন্নয়নের ধারাবাহিকতার বৃদ্ধি পাবে। বিগত ১৭ বছরে এলাকার তেমন কোন উন্নয়ন হয়নি।আমি আপনাদের কথা দিচ্ছি বিএনপি ক্ষমতায় আসলে এলাকার উন্নয়ন করার সুযোগ দিবেন এই আহবান আপনাদের প্রতি।
রবিবার  (২১ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ  কাশিয়ানী উপজেলার  ভাটিয়াপাড়া বাজার ব্যবসায়িদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম।
তিনি আরও বলেন, আমি দেখেছি বিভিন্ন পারিপার্শ্বিক কোলাহলে অনেক সময় নিরীহ ব্যবসায়ীকে হয়রানি করা হতে পারে,আজ থেকে এই বাজারের কোন নিরীহ নীর-অপরাধ মানুষ যেন নূন্যতম কোন হয়রানির শিকার না হয় আমি দেখবো। এসময় বাজারের সাবেক প্রয়াত ব্যবসায়িদের আত্মার শান্তি কামনা করেন সেলিমুজ্জামান সেলিম।
মতবিনিময় শেষে নদীভাঙ্গন পরিদর্শন সহ এমপি নির্বাচিত হলে ভাঙ্গন রোধে সর্বচ্চো কাজ করারা প্রতিশ্রুতি দেন। পরে পিংগলিয়া নিবাসী কাশিয়ানী সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ আমজাদ হোসেন মোল্লার কবর জিয়ারত করেন সেলিমুজ্জামান সেলিম সহ দলীয় নেতাকর্মীরা।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক  শেখ মোঃ সেলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাবেক সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি,কাশিয়ানী উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, স্বেচ্ছাসেবক দলের উপজেলার আহবায়ক ফুরকান শরীফ টিটো সহ প্রমুখ উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার