April 25, 2026, 11:17 am
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

সীমান্ত থেকে যৌথ অভিযানে চার চোরাকারবারী আটক

অভয়নগর প্রতিবেদক

এস কে সিরাজ, শ্যামনগর।।

বিজিবি এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে শ্যামনগর উপজেলার কুখ্যাত চোরাচালানকারী এবং মানবপাচারকারী কালীগঞ্জ ক্যাম্পে আত্মসমর্পণ
২১ ডিসেম্বর রাতে শ্যামনগর উপজেলায় কুখ্যাত চোরাকারবারীদের গ্রেফতার করতে বিজিবি এবং সেনাবাহিনীর একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্যামনগর উপজেলার ভেটখালী এলাকা থেকে অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হলেও পরবর্তীতে ৪ জন অপরাধী দিনব্যাপী যৌথ বাহিনীর সাড়াশি অভিযান এবং গোয়েন্দা তৎপরতার ফলে কালীগঞ্জ ক্যাম্পে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। পরবর্তীতে রাত ৮টার দিকে বিজিবি এবং সেনাবাহিনীর উপস্থিতিতে কুখ্যাত চোরাকারবারী এবং মানবপাচারকারীদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। ঘটনাটি নিশ্চিত করেছেন,লেঃ কর্নেল মোঃ শাহারিয়ার রাজীব,১৭ বিজিবি নীলডুমুর।
আটককুতরা হলেন, মোঃ রফিকুল ইসলাম অরফে নেদা কয়াল, পিতা-নওশাদ কয়াল, গ্রাম সাহেবখালী,মোঃ রেজাউল ইসলাম, পিতা-মৃত গোলাম রব্বানী, গ্রাম-পশ্চিম কৈখালী, মোঃ হাফিজুর রহমান, পিতা-মৃত মুসা গাজী, গ্রাম-কৈখালী,  মোঃ আব্দুর রহিম, পিতা-সোলেমান গাজী, গ্রাম পূর্বকৈখালী,শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
উল্লেখ্য, উক্ত অপরাধীরা দীর্ঘ ৭ বছর যাবৎ অস্ত্রসহ বিভিন্ন অবৈধ চোরাচালানী মালামাল, মানবপাচার এবং সুন্দরবন কেন্দ্রীক জলদস্যুতার সাথে সম্পৃক্ত রয়েছে। মানব পাচারকারীরা ১০-১২ হাজার টাকার বিনিময়ে মানব পাচার করতো বলে জানা যায়। স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিজিবি দীর্ঘদিন যাবৎ অপরাধীদের গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে আসছিলো। অপরাধীদের নামে শ্যামনগর থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়। পুলিশ কর্তৃক বিস্তারিত তথ্য উদঘাটনের নিমিত্তে অপরাধীদের রিমান্ডে নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার