April 25, 2026, 12:33 pm
শিরোনাম :
ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে

শ্যামনগরে জিয়া পরিষদের কৈখালী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

অভয়নগর প্রতিবেদক

আল-হুদা মালী স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জিয়া পরিষদের ০৫ নং কৈখালী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের পক্ষ থেকে শনিবার (২১ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে হাফিজুর রহমান সভাপতি, বাবলুর রহমান সাধারণ সম্পাদক এবং ফিরোজ আহমেদ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। নেতৃত্বের গুরুত্বপূর্ণ এই তিনটি পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের দায়িত্ব দেওয়ায় সংগঠনের তৃণমূল কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নজরুল ইসলাম। সহ-সভাপতি পদে রয়েছেন আছর আলী গাজী, মফিজুর রহমান, নরুল হক কাগুচী ও মোঃ আবু বক্কার সিদ্দিক।
যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন বাবলু হাসান। সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ-এর পাশাপাশি সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ নুরুজ্জামান। কোষাধ্যক্ষ পদে রয়েছেন মিয়ারাজ হোসেন।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ হাবিবুল্লাহ। প্রচার সম্পাদক রোকনুজ্জামান বাদশা। সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মোছাঃ মুসলিমা খাতুন। ক্রীড়া সম্পাদক, সমাজকল্যাণ সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক ও ধর্ম সম্পাদক পদে স্থানীয় পর্যায়ের সক্রিয় নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন মোঃ রহুল আমিন, মোঃ আব্দুল করিম, মোঃ ইসরাফিল হোসেন, মোঃ আবু তাহের, মোঃ শাহিনুর রহমান, মোঃ বাপি, মোঃ মোকারাম হোসেন ও মতিউর রহমানসহ আরও অনেকে।
নবনির্বাচিত সভাপতি হাফিজুর রহমান বলেন, দলীয় আদর্শ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন বাস্তবায়নে তৃণমূলকে ঐক্যবদ্ধ করাই আমাদের লক্ষ্য।
সাধারণ সম্পাদক বাবলুর রহমান বলেন,কৈখালী ইউনিয়নে জিয়া পরিষদকে একটি কার্যকর ও জনসম্পৃক্ত সংগঠনে রূপ দিতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।
সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ জানান, পুরোনো ও নতুন নেতাকর্মীদের সমন্বয়ে সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোই আমাদের অগ্রাধিকার।
শ্যামনগর উপজেলা জিয়া পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংহত করবে এবং জাতীয়তাবাদী আদর্শ বিস্তারে সক্রিয় ভূমিকা রাখবে



ফেসবুক কর্নার