April 25, 2026, 12:45 pm
শিরোনাম :
বোরো ধানে লোকসান, ডুমুরিয়ায় কৃষকের মুখে নেই হাসি ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয়

জাতীয় নির্বাচনে কুষ্টিয়ার আসনগুলোতে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ

অভয়নগর প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার বিভিন্ন সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন উত্তোলন শুরু হয়েছে। এতে জেলার প্রতিটি আসনে দলটির সম্ভাব্য এমপি প্রার্থীরা দলীয় প্রতীক ধানের শীষের মনোনয়ন ফরম উত্তোলন করছেন।
 সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় ও জেলা কার্যালয় থেকে কুষ্টিয়া-১, কুষ্টিয়া-২, কুষ্টিয়া-৩ ও কুষ্টিয়া-৪ আসনের একাধিক নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
মনোনয়ন প্রত্যাশীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতেই তারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মনোনয়ন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির স্থানীয় নেতারা বলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মনোনয়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে দল নির্বাচনের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এবং জনগণের সমর্থন নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করছে।
এদিকে মনোনয়ন উত্তোলনকে কেন্দ্র করে জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।



ফেসবুক কর্নার