April 25, 2026, 12:36 pm
শিরোনাম :
ভাটির হাওরে কৃষকের পাশে দাঁড়িয়ে ছাত্রদলের ধান কাটা কর্মসূচি উৎপাদন তারিখে গরমিলের অভিযোগে বেকারী নিয়ে প্রশ্ন ভালুকায় শহীদ স্মৃতি বিএম কলেজ ও রাইজিং সান কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া ও সংবর্ধনা অনুষ্ঠান হিলিতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের উপজেলা ফাইনালের উদ্বোধন নিজে নেমে খাল পরিষ্কারে এমপি জিলানী, কৃষকদের পাশে ব্যতিক্রমী উদ্যোগ কিশোরগঞ্জে সড়ক উদ্বোধন করলেন এমপি জালাল উদ্দীন ব্রাহ্মণবাড়িয়ায় ‘হেল্পলাইন’ নামের সংগঠনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে

মাঝির জালে ধরা ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ, ৭৫ হাজারে বিক্রি

অভয়নগর প্রতিবেদক

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে এক মাঝির জালে ধরা পড়েছে ৬ মণ ওজনের একটি শাপলা পাতা মাছ। এ মাছকে হাউস মাছ বলে চিনে থাকে এখানকার স্থানীয়রা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রামগতি উপজেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জালে ধরা পড়া শাপলা পাতা মাছটি এত বড় ছিল যে, ১০-১২ জন জেলে নৌকা থেকে ডাঙায় উঠাতে খুব কষ্ট হয়েছে। পড়ে মাছটি দড়ি দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে নৌকা থেকে নামানো হয়েছে। ঘাটে আনার পর মাছটি দেখতে ভিড় জমায় এলাকার উৎসুক জনতা।

মাছ বিক্রেতা কীর্তন মাঝি কালবেলাকে বলেন, অনেক দিন ধরেই জালে তেমন মাছ ধরা পড়ছিল না। এতে আর্থিক সমস্যায় ছিলাম। আজ বড় একটি হাউস মাছ ধরা পড়েছে। পরে স্থানীয় বড়খেরী মাছঘাটে মাছটি ৭৫ হাজার টাকায় বিক্রি করতে পেরেছি। এতে আমি খুশি।

আড়তদার মোতালেব বেপারী কালবেলাকে বলেন, সম্প্রতি মেঘনা নদীর বিভিন্ন এলাকায় শাপলা পাতা মাছ ধরা পড়ছে। মূলত এই মাছ সাগরে থাকে। স্রোতের টানে মাছ নদীতে চলে এসেছে। কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়লে তিনি আমার আড়তে নিয়ে আসেন। পরে কৃষ্ণ বেপারী মাছটি ৭৫ হাজার টাকায় নিলামে কিনে নেন।

কৃষ্ণ বেপারী বলেন, হাউস মাছ সচরাচর পাওয়া যায় না। এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। যে দামে মাছটি কিনেছি, এর চেয়ে ভালো দামে বিক্রি করতে পারব বলে আশা করছি



ফেসবুক কর্নার