August 15, 2026, 2:42 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

বাগেরহাট–১ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন কপিল কৃষ্ণ মন্ডল

অভয়নগর প্রতিবেদক

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট–১ আসন (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চূড়ান্ত মনোনয়ন লাভ করেছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়। এ সময় বিএনপি’র কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চূড়ান্ত মনোনয়নের খবর প্রকাশের পরপরই মোল্লাহাট, ফকিরহাট ও চিতলমারী উপজেলাজুড়ে বিএনপি ও জোটভুক্ত দলগুলোর নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে মিছিল, স্লোগান ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে মনোনয়নকে স্বাগত জানানো হয়।
মনোনয়ন প্রাপ্তির পর কপিল কৃষ্ণ মন্ডল মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং বাগেরহাট–১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, কপিল কৃষ্ণ মন্ডলের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কারণে আসন্ন নির্বাচনে বাগেরহাট–১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।



ফেসবুক কর্নার