June 23, 2026, 2:05 am
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

বছরের শেষ সময়ে একসঙ্গে জায়েদ-ফারিয়া

অভয়নগর প্রতিবেদক

দেশের চেয়ে বিদেশের মাটিতেই বেশি সময় কাটাচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বড়দিন ও বছরের শেষ সময়ের ছুটির আমেজে আপাতত কানাডায় অবস্থান করছেন তিনি। কখনো টরোন্টো, কখনো ওটায়া— তুষারশুভ্র প্রকৃতির মাঝেই ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। আর সেই ভ্রমণের সঙ্গী হিসেবে এবার আলোচনায় উঠে এসেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাত ফারিয়ার একটি স্টাইলিশ লুক ভক্তদের নজর কেড়েছে।

ওটায়া থেকে প্রকাশ করা একগুচ্ছ ছবিতে তাকে দেখা গেছে খানিক উষ্ণ, গ্ল্যামারাস অবতারে। অফ-শোল্ডার কালো গাউন আর খোলা চুলে নায়িকার এই লুক মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায় এবং ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি’— যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

এদিকে কানাডা ভ্রমণের এই আনন্দঘন মুহূর্তে নুসরাত ফারিয়ার সঙ্গী হয়েছেন ঢাকাই চিত্রনায়ক জায়েদ খান। বড়দিন ও নতুন বছরের উৎসব তারা একসাথেই উদযাপন করছেন। ওটায়া থেকে প্রকাশিত একটি ছবিতে দুই তারকাকে এক ফ্রেমে দেখা গেছে। ছবিতে জায়েদ খান কালো লম্বা কোট, মাথায় ব্যান্ডানা ও সানগ্লাসে ধরা দিয়েছেন; হাতে ছিল একটি ফুলের তোড়া। তার পাশে কালো শীতের পোশাকে হাস্যোজ্জ্বল নুসরাত ফারিয়া।

জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে এই দুই তারকার। অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে নুসরাত নিজেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। বিদেশের মাটিতে নুসরাত ফারিয়া ও জায়েদ খানের একসাথে ঘোরাঘুরি আর বছর শেষের উদযাপন ঘিরে এখন শোবিজ অঙ্গনে চলছে আলোচনা।



ফেসবুক কর্নার