November 20, 2026, 2:13 am
শিরোনাম :
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন, এনসিপির নিন্দা রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬

হিরো আলম যোগ দিলেন আমজনতার দলে

অভয়নগর প্রতিবেদক

আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলে যোগদান করলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। আমজনতার দলে যোগদান করেছেন হিরো আলম।

রোববার (২৮ ডিসেম্বর) পল্টনের কার্লভার্ট রোডের প্রীতম-জামান টাওয়ারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান।

তিনি বলেন, হিরো আলম ভাই আমাদের আমজনতার দলের সদস্য হয়েছেন। এখন পর্যন্ত আমরা তাকে কোনো পদ দেইনি।

হিরো আলম সাংবাদিকদের বলেন, আমি যেহেতু আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি তাই তাই এবার স্বতন্ত্র নয়, রাজনৈতিক দলের অধীনেই নির্বাচন করব বলে আগে থেকেই ঠিক করেছিলাম। এরইমধ্যে কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় আমি যোগ দিইনি।

হিরো আলম বলেন, তারেক রহমান ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে বেশ কয়েকবার। শেষে আমি তার আমজনতার দলেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই।



ফেসবুক কর্নার