ইতিহাসের পাতায় খালেদা জিয়ার চেয়ে বড় দেশপ্রেমিক কেউ থাকবে না : টুকু
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Tuesday, December 30, 2025
/
159 Time View
/
Share
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসের পাতায় বেগম খালেদা জিয়ার
চেয়ে বড় দেশপ্রেমিক আর কেউ থাকবে না। মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি অভিভাবকহীন হলো না, আজ বাংলাদেশের ২০ কোটি মানুষ অভিভাবকহীন হলো।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করেননি। বেগম জিয়ার কাছে সবার আগে ছিল বাংলাদেশ। তিনি চলে গেলেন। আমি সবার কাছে অনুরোধ করি সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামা মুরাদ ও স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা।