June 24, 2026, 9:49 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

প্রধান উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের শিক্ষামন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) রাজধানী ঢাকায় তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এ সাক্ষাতে অংশ নেন।

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে স্বল্প নোটিশে বাংলাদেশ সফরে আসেন মন্ত্রী। এ সময় তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর শোক ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।

সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ–মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সার্কের প্রাসঙ্গিকতা ও ভবিষ্যৎ সহযোগিতা, বিশেষ করে সমুদ্র গবেষণার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎ শেষে মালদ্বীপের রাষ্ট্রপতির পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।



ফেসবুক কর্নার