June 25, 2026, 3:54 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ আজাদের মনোনয়নপত্র বাতিল

অভয়নগর প্রতিবেদক

হলফনামায় দেয়া মামলার তথ্য সংক্রান্ত জটিলতায় কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়পত্র যাচাইবাছাইয়ে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আ. মান্নান।

তার ঘণ্টাখানেক আগে তার প্রার্থিতা স্থগিত করা হয়েছিল। পরে আবার শুনানিতে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমা দেয়া হলফনামায় জামায়াতের এ নেতা তার বিরুদ্ধে ৭২টি মামলার তথ্য দেন। তার মধ্যে ৭০টিতে তিনি খালাস, অব্যাহতি কিংবা প্রত্যাহার হয়েছে মামলা।

বাকি দুই দুইটি মামলা বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যে একটি মামলা বিস্ফোরক দব্য আইনে ঢাকার সিএমএম আদালতে দায়ের হয়, যেটি হাইকোর্ট স্থগিত করেছে।
অপর মামলাটি আদালত অবমাননার; আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দায়ের হওয়া এই মামলা আপিল বিভাগে বিচারাধীন এখন। এই মামলার উপযুক্ত নথিপত্র দেখাতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়পত্র বাতিল হলেও এ সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিলের সুযোগ রয়েছে।
স্থানীয় জামায়াত নেতারা বলছেন, যথাযথ প্রমাণাদি জমা দিয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলে যাবেন দাঁড়িপাল্লার প্রার্থী। এ নিয়ে চিন্তার তেমন কিছু নেই।



ফেসবুক কর্নার