March 6, 2026, 11:29 am
শিরোনাম :
জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

মনিরামপুরে প্রকাশ্যে গু*লি করে যুবককে হ*ত্যা

অভয়নগর প্রতিবেদক

 সোমবার (৫ জানুয়ারি) বিকেল পৌনে ছয়টার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রানা প্রতাপ। তাৎক্ষণিকভাবে তার পিতার নাম জানা যায়নি। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কপালিয়া বাজারে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা রানা প্রতাপকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই কপালিয়া বাজারসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।
হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ



ফেসবুক কর্নার