April 26, 2026, 6:51 pm
শিরোনাম :
দেবীগঞ্জে তেল পাম্পে উত্তেজনা: ইউএনওর ওপর হামলা, মামলা দায়ের ও গ্রেফতার অভিযান শুরু দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নিহত অন্তত ১৩ বরিশালে পকেটমার সন্দেহে যুবদল নেতা আটক, পরে ছেড়ে দেওয়া রাঙ্গামাটিতে অসুস্থ বন্য হাতির মৃত্যু, সঙ্গীর বিচ্ছেদে হৃদয়স্পর্শী দৃশ্য প্রেমের বিয়ে, পাঁচ মাসের সংসার—সুনামগঞ্জে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু সেই কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া ‘সাংবাদিক’ নিয়ে চাঞ্চল্য ঝিরি থেকে বালু উত্তোলন, ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি—নীরব কেন প্রশাসন? প্রতিবন্ধকতাকে জয় করে পিরোজপুরের সোহাগের সংগ্রামী জীবন সিলেটে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা

চাপাইনবয়াবগঞ্জে নাইট ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চকপুস্তুম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ।
সোমবার (৫ জানুয়ারি) রাতে গোমস্তাপুরের চকপুস্তুম তরুণ সমাজের আয়োজনে এবং হোগলা দামুস চকপুস্তুম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি গোলাম মর্তুজার সভাপতিত্বে এই খেলা অনুষ্ঠিত হয়।
নাইট মিনি ক্রিকেট ফাইনাল খেলায় প্রধান
অতিথি ছিলেন,চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী
দল (বিএনপি’র) অন্যতম নেতা, বাংলাদেশের রাজনীতিতে ‘৯০ দশকের ছাত্র আন্দোলনের মেধাবীছাত্র ছাত্রদলের নেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)এর আহসানউল্লাহ হলের সাবেক ভিপি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিজ্ঞ উন্নয়ন(রাস্তাঘাট, ব্রিজ/কালভার্ট, স্কুল, সামাজিক প্রতিষ্ঠান সহ জীবনমান উন্নয়নের অন্যান্য অবকাঠামো) ও ব্যবস্থাপনা বিশেজ্ঞ ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ বলেন- তরুণরা হচ্ছে আগামীর ভবিষ্যত। তাই তাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলাসহ সৃজনশীলতা বিকাশে আমাদেরকেই সুযোগ করে দিতে হবে। এজন্য খেলাধুলাসহ বিভিন্ন নৈতিক মূল্যবোধ, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করে বেশি বেশি উৎসাহিত করতে হবে। তবেই ওইসব মেধাবী তরুণরা বিভিন্ন ধরনের ক্ষতিকর নেশা থেকে দুরে থাকবে। পাশাপাশি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনেও তারা সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
মুস্তাফিজুর রহমান মোস্তফার সার্বিক ব্যবস্থাপনায়
স্থানীয়রা দীর্ঘদিন পরে ব্যাতিক্রমি ওই খেলা দেখতে এসে সব শ্রেণি পেশার দর্শকরা যেন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন।
১০১ বলের জমজমাট ওই খেলায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি,ও স্থানীয় নারী দর্শক খেলার গ্যালারি ছিল পরিপূর্ণ।
শান্তিপূর্ণভাবে খেলা শেষে চ্যাম্পিয়ন রাউডি রাইডার ও রানার- আপ থান্ডার সেভেন দুই দলের প্লেয়ার হাতে প্রাইস মানি ও পুরস্কার বিতরণ করেন  উপস্থিত অতিথিবৃন্দরা।



ফেসবুক কর্নার