April 24, 2026, 2:12 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

গোবিন্দগঞ্জে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
Oplus_16908288

মোঃ জাহিদুল ইসলাম, গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাদল চন্দ্র বর্মন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিবের বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের ছেলে শুভ চন্দ্র বর্মন, স্ত্রী মমতা রানী, মা রাধিকা রানী, ভাতিজি অনু রানী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বিমান সাও, ইউপি সদস্য খিজির উদ্দিন মণ্ডল এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ইউনিয়ন সভাপতি মিলুময় রায় প্রমুখ। বক্তারা বলেন, ১৪ দিন পার হলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি, যা দুঃখজনক। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে এলাকাবাসী সড়কে বিক্ষোভ মিছিল বের করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর সকাল ৮টার দিকে হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা (হিন্দুপাড়া) গ্রামের মৃত বারেন্দ্র নাথ বর্মনের ছেলে বাদল চন্দ্র বর্মনকে সামান্য একটি জিগনী গাছ কাটাকে কেন্দ্র করে একই গ্রামের সপ্তম চন্দ্র বর্মন, কানাই চন্দ্র বর্মন, প্রশান্ত চন্দ্র বর্মনসহ কয়েকজন সংঘবদ্ধভাবে রামদা, লোহার রড ও লাঠি দিয়ে আক্রমণ করে। এতে গুরুতর আহত বাদলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই সাধন চন্দ্র বর্মন বাদী হয়ে ২৭ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।



ফেসবুক কর্নার