June 25, 2026, 5:20 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

মুরাদনগরে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল

অভয়নগর প্রতিবেদক

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে মুরাদনগর উপজেলা সদরের বিএনপির কার্যালয় থেকে মুরাদনগরের সর্বস্তরের জনগনের ব্যানারে ঝাড়ু হাতে নিয়ে একটি মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: কামাল উদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা অ্যাডভোকেট তৌহীদ আহমেদ এবং মুরাদনগর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদুল নাঈমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের দুর্নীতি ও অপকর্ম আড়াল করতেই সম্মানিত রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ষড়যন্ত্রমূলক বক্তব্য দিচ্ছেন। তারা বলেন, কায়কোবাদ একজন পরীক্ষিত ও জনপ্রিয় নেতা তাকে হেয় করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে।
সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, কায়কোবাদের বিরুদ্ধে নতুন করে কোনো ষড়যন্ত্র বা মিথ্যাচার করা হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।
এ সময় বক্তারা আরও অভিযোগ করেন, কিছু ফেসবুক পেইজ ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে কায়কোবাদকে নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য :
মঙ্গলবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ঋণ খেলাপির পাশাপাশি তুরস্কের নাগরিক এমন মন্তব্যের পরই এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।



ফেসবুক কর্নার