April 24, 2026, 2:12 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাহমিনা আক্তার শিপন আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ এ মনোনীত

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:
খুলনা থেকে প্রকাশিত দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাহমিনা আক্তার শিপন নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫-এ মনোনীত হয়েছেন। সাহসী, অনুসন্ধানী ও প্রগতিশীল সাংবাদিকতার মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে সমাজে নারীর ক্ষমতায়ন, অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তাহমিনা আক্তার শিপন “স্বপ্ন জয়ী নারী উন্নয়ন সংস্থা, খুলনা”-এর নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশেষ করে বাস্তুচ্যুত ও ছিন্নমূল মানুষের পুনর্বাসন, নারী নির্যাতন প্রতিরোধ এবং মাদকাসক্তি থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় তিনি কাজ করে যাচ্ছেন। তার সম্পাদিত পত্রিকায় নারী ও শিশু অধিকার, মানবতা, দুর্নীতি দমন ও সামাজিক অসংগতি নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে।
তার এই মনোনয়ন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের নারীদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই স্বীকৃতি তার দায়িত্ববোধ আরও বাড়াবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও সাহসী ভূমিকা রাখতে পারবেন।
উল্লেখ্য, তাহমিনা আক্তার শিপন এর আগে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকেও সম্মাননা পেয়েছেন। “আলো মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫” তার সাংবাদিকতা জীবনের এক গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।



ফেসবুক কর্নার