August 6, 2026, 11:13 am
শিরোনাম :
আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: জগলুল পাশা ৭ দিনের রিমান্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট, ব্যাহত শিক্ষা কার্যক্রম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাতে মানববন্ধন ফ্যামিলি কার্ড নিয়োগে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ভিড়, ফুটে উঠল শিক্ষিত বেকারত্বের চিত্র জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন গ্যাস সংকটের অজুহাতে সিএনজি ভাড়া দ্বিগুণ, যাত্রীদের ক্ষোভ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

দুই টাকায় শীতবস্ত্র মেলা, উষ্ণতা ছড়াল পাবনায়

অভয়নগর প্রতিবেদক

পাবনার বেড়া উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে ‘শিক্ষার্থী সহযোগিতা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র দুই টাকায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা আয়োজন করে ‘দুই টাকায় আমেজ’ শীতবস্ত্র মেলা। বেড়া উপজেলা প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেড়া পৌর এলাকার সান্যালপাড়া ঈদগাহ মাঠে এই মেলার আয়োজন করা হয়। এ বছর মেলায় প্রায় ৪৫০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল, চাঁদর ও হুডি বিতরণ করা হয়।
শীতবস্ত্র নিতে আসা উপকারভোগীদের মধ্যে ছিলেন বেড়া পৌর এলাকার শেখপাড়া মহল্লার ৭০ বছর বয়সী মনজেলা খাতুন। তিনি বলেন, শিক্ষার্থীরা আগে বাড়িতে গিয়ে তার কষ্টের কথা শুনে দুই টাকার একটি টোকেন দিয়ে গিয়েছিল। সেই টোকেন দেখিয়ে মেলায় এসে তিনি একটি কম্বল সংগ্রহ করেন। একইভাবে আয়শা খাতুন নামের এক গৃহবধূ বলেন, এই শীতে কম্বল পেয়ে তারা খুব উপকৃত হয়েছেন এবং সংগঠনটির জন্য দোয়া করেন। নামমাত্র মূল্য নির্ধারণের ফলে মানুষের মধ্যে সম্মানবোধ বজায় থাকে—এমনটাই মনে করেন আয়োজকরা।
জানা গেছে, ২০১৬ সাল থেকে বেড়া উপজেলার শিক্ষার্থীরা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে প্রথমে দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করতেন। সময়ের সঙ্গে সঙ্গে এই উদ্যোগ বিস্তৃত হয়ে ঈদে পোশাক বিতরণ, ত্রাণ কার্যক্রম, পাঠাগার ও এতিমখানা পরিচালনাসহ নানা সামাজিক কাজে রূপ নিয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন জিম জানান, প্রকৃত দরিদ্রদের কাছে সহায়তা পৌঁছে দিতে ‘দুই টাকায় আমেজ’ কার্যক্রম চালু করা হয়। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা এ উদ্যোগের প্রশংসা করে জানান, উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এমন মানবিক কাজে সহযোগিতা অব্যাহত রাখবে।



ফেসবুক কর্নার