November 24, 2026, 9:57 am
শিরোনাম :
ভাগ্যিস শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি: ডা. জাহেদ দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ অভয়নগরে ফেসবুকে উস্কানিমূলক পোস্টের অভিযোগে নিষিদ্ধ আ’লীগের কর্মী আটক শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ঘিওরে বাথরুমের কাছ থেকে পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার সাতক্ষীরায় ১০ টাকায় অপরাজিতা ফুলের চা, ব্যতিক্রমী উদ্যোগে নজর কেড়েছেন  পাঁচ মাস পর হালুয়াঘাটের দুই স্থলবন্দরে কয়লা আমদানি শুরু ভাড়াটিয়া গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলেসহ তিনজন গ্রেপ্তার হাবিবুল্লাহ বাহার কলেজে শিক্ষকদের পদোন্নতি নিয়ে বিতর্ক, অভিনেতা সোহেল খান আর নেই

সিরাজগঞ্জে সাংবাদিকের বাসায় দুর্বৃত্তরা পে’ট্রো’ল বো’মা নি’ক্ষেপ 

অভয়নগর প্রতিবেদক

 

১০ জানুয়ারি ২০২৬, শনিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নার বাসায় দুর্বৃত্তরা পে’ট্রো’ল বো’মা নি’ক্ষেপ করেছে।  সিরাজগঞ্জ শহরের দিয়ার ধানগড়া মহল্লা বা এসবি ফজলুল হক রোডে অবস্থিত তাঁর নিজস্ব বাসভবনে এই হামলা হয়।

শরিফুল ইসলাম ইন্না এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বরত আছেন।

সিরাজগঞ্জ শহরের জানপুর মহল্লায় অবস্থিত শরিফুল ইসলাম ইন্নার নিজ বাসভবন। গভীর রাতে মোটরসাইকেলে আসা একদল দু’র্বৃত্ত তার বাসা লক্ষ্য করে পে’ট্রো’ল বো’মা ছুড়ে মা’রে। বো’মাটি বিস্ফোরিত হলে বাসার সামনের অংশে আগুন ধরে যায়, তবে ভাগ্যক্রমে বড় ধরনের কোনো হ’তাহত বা গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে স্থানীয় সাংবাদিক মহলে তীব্ৰ ক্ষোভের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার