April 25, 2026, 6:51 am
শিরোনাম :
টেকনাফে মাদক মামলার আসামি রাসেল আটক বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্য রক্ষায় ভেটেরিনারিয়ানদের গুরুত্ব তুলে ধরা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয়

খালেদা জিয়ার স্মরণে শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা

অভয়নগর প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। শুক্রবার সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় এ শোকসভা শুরু হবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত এ শোকসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করে। রাষ্ট্রীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়, এর মধ্যে একদিন ছিল সাধারণ ছুটি।



ফেসবুক কর্নার