November 24, 2026, 10:46 pm
শিরোনাম :
খুলনায় ৯ ঘণ্টায় ছয় স্থানে গুলি, নিহত আওয়ামী লীগ নেতা মানিকগঞ্জে শিমু হত্যার পর ময়নাতদন্তে অর্থ আদায়ের অভিযোগ ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে সুবিধাবঞ্চিতদের জন্য ব্যতিক্রমধর্মী স্কুল, ফ্রি শিক্ষা উপকরণ

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ শহরতলীর আরাপপুর গাবতলা পাড়ায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির শিশুদের জন্য গড়ে ওঠা ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ‘রাইজিং চাইল্ড কেয়ার’–এর একটি নতুন অবকাঠামো ও সুপেয় পানির কল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ অবকাঠামো ও পানির কল উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সভাপতি, সিনিয়র সাংবাদিক আসিফ কাজল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মিজ আনার কলি।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম লিকু, বিহঙ্গ শিল্পগোষ্ঠির কর্ণধর শাহিনুর আলম লিটন এবং একাত্তর টেলিভিশনের সাংবাদিক রাজিব হাসান।
প্রধান অতিথির বক্তৃতায় আসিফ কাজল বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয়। শিক্ষাই পারে দারিদ্র্য ও বঞ্চনার চক্র ভেঙে একটি মানবিক সমাজ গড়ে তুলতে। তারা ‘রাইজিং চাইল্ড কেয়ার’-এর মতো উদ্যোগকে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।
জানা গেছে, ‘রাইজিং চাইল্ড কেয়ার’ স্কুলটিতে বর্তমানে প্লে-গ্রুপ থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ৩০ জন শিশু শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ ও পোশাক প্রদান করা হয়। স্কুলটিতে কর্মরত তিনজন শিক্ষককে নিয়মিত বেতন প্রদান করেন স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব।
স্কুলটির প্রধান পৃষ্ঠপোষক হাসিন মুহিব একজন তরুণ উদ্যোক্তা। তিনি অনলাইন বিজনেসের মাধ্যমে অর্জিত অর্থ সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে ব্যয় করে যাচ্ছেন। এর আগেও তিনি ‘১০ টাকায় ইফতারি’ কর্মসূচির মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। শীতকালে কম্বল ও গরমকালে নিজ উদ্যোগে মুহিব শরবত ও ঠান্ডা পানি বিতরণ করেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, হাসিন মুহিবের মতো তরুণদের মানবিক উদ্যোগ প্রান্তিক শিশুদের জীবনে আশার আলো জ্বালাচ্ছে। এই ধরনের উদ্যোগ রাষ্ট্র ও সমাজের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে



ফেসবুক কর্নার