April 27, 2026, 4:36 pm
শিরোনাম :
একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ স্বামীকে ‘সাইজ’ করতে মিথ্যা মামলা করলে সরকার পাশে থাকবে না: আইনমন্ত্রী লেন্স যখন শিকারি: মোবাইল সাংবাদিকতা নাকি ডিজিটাল লিঞ্চিং? তৈরি পোশাক খাতে বাড়ছে সংকট, টিকে থাকতে নীতি সহায়তার জোর দাবি দিনাজপুরে কৃষি প্রণোদনায় প্রান্তিক কৃষকদের মাঝে মুগডাল বীজ ও সার বিতরণ ভাষানী মিলনায়তনে জাতীয়তাবাদী সমবায় দলের সংবর্ধনা ও প্রতিনিধি সভা গোয়াইনঘাটে উন্নয়ন কাজে ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ঠিকাদার আব্দুস সালাম মোর্শেদ বিরুদ্ধে নেত্রকোনা রাস্তা দখল ও বেহাল অবস্থায় বিপাকে কৃষক, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বেগম খালেদা জিয়ার অবৈতনিক শিক্ষা ব্যবস্থায় নারী শিক্ষায় বিপ্লব ঘটেছে: সালাহউদ্দিন আহমদ

অভয়নগর প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, যা বাংলাদেশের নারী শিক্ষায় একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। এ ব্যবস্থার ফলে উপবৃত্তির সুযোগ সৃষ্টি হয় এবং মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়। এর মাধ্যমে নারী শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন নির্বাচনী কার্যালয়ে চকরিয়া পৌরসভা মহিলা দলের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপির প্রস্তাব অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি শতকরা ১০ ভাগ নারী প্রার্থীকে মনোনয়ন দিতে হবে। কিন্তু বিএনপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল এখনো নারীদের সরাসরি মনোনয়ন দেয়নি। অথচ তারাই বাড়ি বাড়ি গিয়ে নারীদের বিভ্রান্ত করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দরিদ্র পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা পরিবারের গৃহকর্ত্রীর হাতে দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়বে, নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হবে এবং নারীর ক্ষমতায়ন বাস্তব রূপ পাবে। এটি বিএনপির একটি সরাসরি ও বাস্তবভিত্তিক কর্মসূচি।
এছাড়াও তিনি কৃষকদের জন্য কৃষি কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা, খেলাধুলা ও কারিগরি শিক্ষার প্রসার এবং কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপির রয়েছে সুস্পষ্ট পরিকল্পনা ও প্রতিশ্রুতি, যা সরকারে গেলে বাস্তবায়ন করা হবে।
চকরিয়া পৌরসভা মহিলা দলের সভাপতি রিফাত সাবরিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুর ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সালাহউদ্দিন আহমদ পেকুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমিরের মরহুম পিতার জানাজায় অংশগ্রহণ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।



ফেসবুক কর্নার