October 10, 2026, 10:12 pm
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

আশুগঞ্জে ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার, আটক ২

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ দুইজন চোরাকারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ২ হাজার ৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জিরাসহ ট্রাকটি বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— মো. বাদল শেখ (৫৫), পিতা মৃত জয়নাল আবেদীন, সাং ক্ষিরপাড়া, থানা তাড়াশ, জেলা সিরাজগঞ্জ এবং মো. মেহেদী হাসান (১৯), পিতা মোবারক হোসেন ওরফে মাসু, সাং কেন্দুয়াব, থানা কাপাসিয়া, জেলা গাজীপুর।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আশুগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে



ফেসবুক কর্নার