November 24, 2026, 11:02 pm
শিরোনাম :
খুলনায় ৯ ঘণ্টায় ছয় স্থানে গুলি, নিহত আওয়ামী লীগ নেতা মানিকগঞ্জে শিমু হত্যার পর ময়নাতদন্তে অর্থ আদায়ের অভিযোগ ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

হরিনাকুন্ডুতে বাইসাইকেলে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১/১ জন আহত!

অভয়নগর প্রতিবেদক

কুলবাড়িয়া টু সাবব্রিজ এর গাজীপুর গ্রামের মাঝে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১নং ভায়না ইউনিয়নের প্রান্ত (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় নয়ন (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (সন্ধ্যা ৭ ঘটিকায়) সাতব্রীজের নিকট এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। নিহত প্রান্ত ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। আর আহত নয়ন একই গ্রামের নফর আলীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত   হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে প্রান্তর অকাল মৃত্যুতে বাহাদুরপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।​পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।



ফেসবুক কর্নার