November 20, 2026, 1:33 pm
শিরোনাম :
সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি দোলন গ্রেপ্তার মালয়েশিয়া থেকে চরফ্যাশনে ফিরল আনাছের মরদেহ প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬২ হাজার নিমচারা ও মগ বিতরণ নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা

বিয়ের দুই মাসের মাথায় অন্তঃসত্ত্বা অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান!

অভয়নগর প্রতিবেদক

মডেল ও অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান গেল বছরের নভেম্বরে বিয়ে করেছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। বিয়ের দুমাস না যেতেই এবার দিলেন সন্তানের খবর। অভিনেত্রী জানান, মা হচ্ছেন তিনি।

বর্তমান সময় সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা। ধার্মিক ছেলেকে বিয়ে করবেন বলে জানিয়েছিলেন তিনি। বিয়ের পর অবশ্য জানান, তার বর নামাজ কাজা করেন না। তাই তো সংসার জীবন নিয়ে খুশি তিনি।

বুধবার (১৪ জানুয়ারি) প্রিয়াঙ্কার জন্মদিন। আর তার আগেই সুখবর জানিয়ে দেশের একটি গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, নিজের জন্মদিন। জীবনের আরও একটি অধ্যায় পার হচ্ছে। এরমাঝে আবার মা হতে যাচ্ছি। খুশি লাগছে, আবার লজ্জাও পাচ্ছি।

প্রিয়াঙ্কা জানান, চলতি বছরের জুলাই মাসে পৃথিবীতে সন্তানের আগমনের কথা রয়েছে। চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। প্রিয়াঙ্কা। আল্লাহ্‌ চাইলে আরও আগে আসতে পারে। ছেলে হলে নাম রাখবেন আফফান বিন রাকিব, আর মেয়ে বাবু হলে নাম হবে মারিয়াম বিনতে রাকিব।



ফেসবুক কর্নার