June 24, 2026, 7:13 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

জেলা কারাগারের ৭৯ জন কয়েদি পোস্টাল ব্যালটে ভোট দেবেন 

অভয়নগর প্রতিবেদক

দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন ২১ হাজার ৪২ জন ভোটার। এর মধ্যে ঝিনাইদহ কারাগারে বন্দি ৭৯ জন কয়েদি ভোট দিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

ঝিনাইদহ জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নিবন্ধিত পোস্টাল ব্যালট ভোটারদের মধ্যে ঝিনাইদহ জেলা কারাগারে থাকা বন্দি ভোটার রয়েছেন ৭৯ জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কর্মরত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্য ভোটার রয়েছেন ১৪ হাজার ৫১১ জন। অপরদিকে বিদেশে অবস্থানরত প্রবাসী ভোটারের সংখ্যা ৬ হাজার ৫৩১ জন। তবে বিভিন্ন দেশে ঝিনাইদহের প্রায় ৮৫ হাজার প্রবাসী থাকলেও মাত্র সাড়ে ৬ হাজার ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

সূত্র জানায়, ঝিনাইদহ-১ আসনে ৪ হাজার ৬০ জন, ঝিনাইদহ-২ আসনে ৭ হাজার ১৩৮ জন, ঝিনাইদহ-৩ আসনে ৫ হাজার ৪০৬ ও ঝিনাইদহ-৪ আসনে ৪ হাজার ৪৩৮ ভোটারকে আসনভিত্তিক পোস্টাল ব্যালটে ভোট দেবার জন্য পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ভোটাররা তারা তাদের ভোট দিতে পারবেন।

জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন বুধবার জানান, কর্মস্থল, বিদেশ বা কারাবন্দি থাকার কারণে যারা এতদিন সরাসরি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারতেন না, পোস্টাল ব্যালট পদ্ধতির মাধ্যমে তাদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এটি নির্বাচন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী পদক্ষেপ।

পোস্টাল ব্যালট ভোটারদের একজন, ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মজনুর রহমান বলেন, “চাকরির কারণে প্রতিবারই ভোটের দিন এলাকায় থাকা সম্ভব হয় না। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত। এতে আমার মতো অনেকেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।”

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা আলমগীর হুসাইন জানান, পোস্টাল ব্যালট ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে।

ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসুদ পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর ফলে নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলে মনে করেন



ফেসবুক কর্নার