October 10, 2026, 7:40 pm
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

আশুগঞ্জে প্রাইভেটকারসহ দুই মাদক কারবারি গ্রেফতার জাহাঙ্গীর আলম

অভয়নগর প্রতিবেদক

আশুগঞ্জ থানা পুলিশের অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ একটি প্রাইভেটকার এবং দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশ একটি সন্দেহজনক প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসহ প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার মিরপুর থানার বাসিন্দা আল আমিন আলিফ (৩০) এবং বরিশালের গৌরনদী থানার পূর্ব বাকাই এলাকার বাসিন্দা মো. শাহীন হোসেন (২৮)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত গাঁজা অন্যত্র সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
আশুগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার