April 27, 2026, 5:41 pm
শিরোনাম :
বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ

কালিগঞ্জ উপজেলা বিএনপির বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান | কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২০ জানুয়ারির সভাকে কেন্দ্র করে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু ও সাধারণ সম্পাদক জি. এম. আফজাল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ মোড়ল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুর রহমান, তরালী ইউনিয়ন বিএনপির সভাপতি আরশাদ আলী, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, ধলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, রতনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ এবং মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার