April 27, 2026, 5:42 pm
শিরোনাম :
বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ, স্বাবলম্বিতার পথে প্রান্তিক পরিবার লামায় মৌচাক ক্রেডিট ইউনিয়নের সিইউডিসিসি কোর্স সম্পন্ন, সনদ ও সেলাই মেশিন বিতরণ

সাংগঠনিক সভায় উজ্জীবিত ত্রিশালে বিএনপির তৃণমূল

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা বিএনপির আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সকল মত-পার্থক্য ভুলে এক কাতারে ঐক্যবদ্ধ হয়েছে উপজেলা বিএনপি। ফলে তৃণমূল বিএনপিতে সঞ্চার হচ্ছে নতুন শক্তির।

বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন।

ত্রিশাল উপজেলা বিএনপির আহŸায়ক এনামুল হক ভুঁইয়ার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহŸায়ক আতাউর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ময়মনসিংহ জেলা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শহীদুল আমিন খসরু, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ, ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম প্রমূখ।

সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার