April 27, 2026, 7:10 pm
শিরোনাম :
খালপাড়–মসজিদ রোড সংযোগ সড়ক ও গণশৌচাগার নির্মাণে আবেদন কালবৈশাখীর তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল অন্তঃসত্ত্বা নারীর বাংলাবান্ধা স্থলবন্দরে বিপুল ইউএস ডলারসহ ভারতীয় নাগরিক আটক পার্বতীপুরে কৃষি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত মোরেলগঞ্জে ক্রয়কৃত জমিতে অবৈধ ছাদ নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের দাবি কুষ্টিয়ায় কোরআন অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড: এজাহারে নাম না থাকলেও গ্রেপ্তার দুই সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন নেত্রকোণায় পুলিশের অভিযানে ৩ নারী মাদক কারবারি আটক নাইক্ষ্যংছড়িতে সিএনজি থেকে ইয়াবা উদ্ধার, চালক আটক একজনের আপত্তিতে থমকে সড়ক নির্মাণ, ভোগান্তিতে শতাধিক মানুষ

নওগাঁয় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুইটি স্তুপ জব্দ

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুত রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুইটি বালুর স্তুপ জব্দ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জোঁকাহাট সংলগ্ন চকবালু আমিনগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় আত্রাই নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু স্তূপ করে রাখা হলেও ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। পরে দুটি বালুর স্তুপ জব্দ করা হয়। জব্দকৃত বালুর সম্ভাব্য বাজারমূল্য নির্ধারণ করা হয় ৬৩ হাজার ৭৭০ টাকা।
পরবর্তীতে ঘটনাস্থলেই তাৎক্ষণিক নিলামের আয়োজন করা হয়। বিডি জমা প্রদানের মাধ্যমে ২১ জন নিলামে অংশগ্রহণ করেন। এদের মধ্যে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আব্দুস সালাম সর্বোচ্চ ৭১ হাজার টাকা দর প্রদান করে নিলামে নির্বাচিত হন। ভ্যাট, আয়কর ও প্রস্তাবিত মূল্য পরিশোধ সাপেক্ষে তাকে বালু গ্রহণের অনুমতি দেওয়া হবে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, ‘অনুমতি ছাড়া নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘আইন অমান্যকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতাকর্মীরা অত্র এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন।



ফেসবুক কর্নার