August 6, 2026, 8:15 am
শিরোনাম :
আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ হকারের ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার ‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত’—রিজভী সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ পদ্মার চরাঞ্চলে অভিযান, ‘কাকন বাহিনী’র সদস্য গ্রেপ্তার হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর মহাসড়কে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী

ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

অভয়নগর প্রতিবেদক

সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ হিসেবে ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বৃহত্তর ঈদগাঁও এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু তাহের।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. ইউসুফ আলী, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক নুরুল আমিন, ব্যবসায়ী মাহমুদুল হাসান গুন্নু ও কামাল পাশা।
প্রেসক্লাবের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, সহ-সভাপতি তৈয়ব জালাল ও শফিউল আলম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম. আবু হেনা সাগর, সাংগঠনিক সম্পাদক বশিরুজ্জামান এবং অর্থ সম্পাদক ছরুয়ার শিফা।
শীতবস্ত্র পেয়ে অসহায় ও শীতার্ত মানুষদের মাঝে আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা যায়। তারা ঈদগাঁও অনলাইন প্রেসক্লাবের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার