August 6, 2026, 8:17 am
শিরোনাম :
আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ হকারের ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার ‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত’—রিজভী সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ পদ্মার চরাঞ্চলে অভিযান, ‘কাকন বাহিনী’র সদস্য গ্রেপ্তার হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর মহাসড়কে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী

পোরশায় দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ

অভয়নগর প্রতিবেদক

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় ১৫০ জন দুস্থ প্রতিবন্ধদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রালয় থেকে প্রাপ্ত শুকনা খাবার ও শীতবস্ত্র বৃহস্পতিবার দুপুরে নিতপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে বিতরণ করেন ইউএনও রাকিবুল ইসলাম। এসময় তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার জন্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রালয় থেকে প্রাপ্ত শুকনা খাবারগুলো বেশী দিন জমা রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বর্তমান সময় যেহেতু এ উপজেলায় তেমন প্রাকৃতিক দূর্যোগ নেই। একারণে প্রাপ্ত এই খাবারগুলি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই সাথে শীতবস্ত্রসহ ছয়টি ইউনিয়ন থেকে ২৫ জন করে বাছাইকৃত ১৫০ জন দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্রগুলি বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্যগণ উপস্থিত থেকে পৃথক ভাবে নিজনিজ ইউনিয়ন পরিষদে এগুলো বিতরণ করেছেন বলে তিনি জানান



ফেসবুক কর্নার