August 6, 2026, 9:25 am
শিরোনাম :
আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ হকারের ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার ‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত’—রিজভী সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ পদ্মার চরাঞ্চলে অভিযান, ‘কাকন বাহিনী’র সদস্য গ্রেপ্তার হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর মহাসড়কে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী

মান্দায় শীতার্ত মানুষের পাশে সিসিডিবি, ১৭৫ জনকে কম্বল বিতরণ

অভয়নগর প্রতিবেদক

 

নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাটে অবস্থিত সিসিডিবি মিলনায়তনে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মখলেছুর রহমান কামরুল।
সিসিডিবি সাবাই হাট শাখার ব্যবস্থাপক হরিশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিসিডিবির এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সাবাই হাট শাখার ব্যবস্থাপক হিল্লোল রায়, সমাজসেবক আবু তালেব, আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল, হিসাবরক্ষক রেশমা খাতুন, ফিল্ড অফিসার রাসেল আহম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, সিসিডিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে ১৭৫ জন শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।#



ফেসবুক কর্নার