October 10, 2026, 6:50 pm
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

রৌমারীতে নদীভাঙনের মুখে প্রাথমিক বিদ্যালয়, ঝুঁকিতে শতাধিক পরিবার

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নে ভয়াবহ নদীভাঙনের কবলে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক গ্রাম। সোনাপুর, চর গেন্দার আলগা, ঘুঘুমারী, সুখেরবাতি ও খেদাইমারীসহ আশপাশের কয়েকটি এলাকায় প্রতিদিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, বসতভিটা, ফসলি জমি ও গ্রামীণ রাস্তাঘাট।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর ভাঙন অব্যাহত থাকায় ইতোমধ্যে অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। ভাঙনের হুমকিতে থাকা প্রাথমিক বিদ্যালয়টির শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিদ্যালয়ের একজন অভিভাবক শমসের আলী জানান, দীর্ঘদিন ধরে নদীভাঙনের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন মহলে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর ও টেকসই কোনো উদ্যোগ চোখে পড়ছে না। তিনি প্রশ্ন রেখে বলেন, “আর কত পরিবার সর্বস্ব হারালে কর্তৃপক্ষের দৃষ্টি পড়বে?”
তিনি আরও বলেন, দ্রুত টেকসই বাঁধ নির্মাণ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত না করা হলে বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি পুরো এলাকা চরম সংকটে পড়বে।
এলাকাবাসী অবিলম্বে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার