November 25, 2026, 1:34 am
শিরোনাম :
খুলনায় ৯ ঘণ্টায় ছয় স্থানে গুলি, নিহত আওয়ামী লীগ নেতা মানিকগঞ্জে শিমু হত্যার পর ময়নাতদন্তে অর্থ আদায়ের অভিযোগ ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল পাঠিয়ে ছাত্রশক্তির সভাপতি আবু বাকেরকে হত্যার হুমকি সাতক্ষীরায় অভিযানে দুই ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর হাজীগঞ্জে মাদকাসক্ত যুবকের এক বছরের কারাদণ্ড হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে : বুবলী বাংলাদেশ সশস্ত্র বাহিনী অত্যন্ত সুশৃঙ্খল, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুক পোস্ট শেয়ারের অভিযোগে দোয়ারাবাজারে স্কুলশিক্ষক আটক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরে রানা প্রতাপ হত্যা মামলায় এবার সাদ্দাম আটক

অভয়নগর প্রতিবেদক


যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে চরমপন্থী নেতা রানা প্রতাপ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আসামি সাদ্দাম মন্ডলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) রাতে বাগেরহাটের রামপাল উপজেলার কয়লা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাদ্দাম মন্ডল খুলনা জেলার ফুলতলা উপজেলার পিপরাইল জামিরা গ্রামের নাজের মন্ডলের ছেলে।

ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান জানান, রানা প্রতাপ হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপর ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের সঙ্গে কয়েকজনের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়, যাদের মধ্যে সাদ্দাম মন্ডল অন্যতম। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে রামপাল থেকে আটক করা হয়।

তিনি আরও জানান, আজ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সাদ্দামকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাতে মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারের একটি ক্লিনিকের পাশে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ। পুলিশের ধারণা, চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এই মামলায় এর আগে মিজানুর রহমান নামে অন্য এক আসামিকে আটক করা হয়েছিল।



ফেসবুক কর্নার