March 11, 2026, 7:02 pm
শিরোনাম :
পাবনায় টিআর প্রকল্পে ৩ লাখ টাকার রাস্তাই নেই, অনিয়মের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান দোয়ারাবাজারে নিখোঁজ রাজিবের ১৮ মাস পর পরিবারের সঙ্গে পুনর্মিলন ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে বাংলাদেশ চায় ভোট, সমরাস্ত্র বিক্রিতে জোর দিতে পারে তুরস্ক খাগড়াছড়িতে ঋণের হতাশায় ব্যবসায়ী যুবকের আত্মহত্যা ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি জমি ও ডোবা ভরাটে ৪ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট, জরিমানা ৪০ হাজার নন্দীগ্রামে ক্যান্সারের সঙ্গে লড়াই করা সুলতানের পাশে ইউএনও শারমিন আরা চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি আটক

সিলভার লাইন গ্রুপের উদ্যোগে বাগেরহাটে ‘স্মার্ট লাইফ’ ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবার উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

“স্মার্ট লাইফ ফ্রি ওয়াইফাই”—এই স্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম. এ. এইচ. সেলিমের জ্যেষ্ঠ পুত্র ও গ্রুপের পরিচালক মেহেদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার মাহবুবুর রহমান টুটুল, ক্রীড়া সংগঠক মিনা মারফুজ্জামান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শেখ নাজমুল হুদা, শেখ রফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, জেলার শহর ও গ্রাম মিলিয়ে মোট ৯০টি গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে এই কর্মসূচির আওতায় ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে বাগেরহাটে একটি নতুন ডিজিটাল কমিউনিটি গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান বলেন,
“আজকের বিশ্বে ইন্টারনেট আর বিলাসিতা নয়; এটি শিক্ষা, সুযোগ এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন। আমরা বাগেরহাটের ৯০টিরও বেশি গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে বিনামূল্যে ইন্টারনেট চালু করেছি। এতে একদিকে যেমন চায়ের দোকানের ঐতিহ্যবাহী আড্ডার সংস্কৃতি বজায় থাকবে, অন্যদিকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এটি একটি কার্যকর ডিজিটাল মডেল হিসেবে কাজ করবে।”
তিনি আরও জানান, ধাপে ধাপে এই সেবা প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে কোনো গ্রাম, কোনো শিক্ষার্থী কিংবা কোনো নাগরিক ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যের ইন্টারনেট সেবার মাধ্যমে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ সমাজ ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরির তথ্য, সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবে।
সিলভার লাইন গ্রুপ জানিয়েছে, এই উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ। এর মূল লক্ষ্য হলো বাগেরহাট জেলায় ডিজিটাল বৈষম্য হ্রাস করা, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করা এবং টেকসই কমিউনিটি উন্নয়নে অবদান রাখা। প্রতিষ্ঠানটি মনে করে, এই উদ্যোগ শুধু প্রযুক্তিগত নয়, বরং মানুষের জীবনমান উন্নয়নে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার