August 4, 2026, 2:14 pm
শিরোনাম :
ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট প্রকাশ্যে ছাত্রলীগের ঝটিকা মিছিল, এলাকায় চাঞ্চল্য কুমারখালীতে চক্ষু হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও অনিয়মের অভিযোগ ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা, পাঁচ মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ৩

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের সাততলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেছে তিনজনের। ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনায় ধোঁয়া ও আগুনে আটকা পড়েন বাসিন্দারা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাদের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।

তারা আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।



ফেসবুক কর্নার