November 25, 2026, 5:26 pm
শিরোনাম :
 জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার : ডা. এ জেড এম জাহিদ বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি হত্যা মামলার আসামির সঙ্গে সাক্ষাৎ, বিএনপি নেতা মিজান বহিষ্কার দেবিদ্বারে নাশকতা মামলায় মুদি দোকানি গ্রেপ্তার, পরিবারের দাবি হয়রানি ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ— সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস একমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠির প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয় ও রাজনৈতিক নেতাকর্মীরা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

পোশাক সহ ২১টি প্রয়োজনীয় নতুন সরঞ্জাম পেলো মণিরামপুরে গ্রাম পুলিশ

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরাপত্তা ও দায়িত্ব পালনের সুবিদার্থে যশোরের মণিরামপুরে ১৬৭ জন গ্রাম পুলিশের মাঝে পোশাক,জ্যাকেট,টর্চ লাইট,ছাতা,লাটি সহ মোট ২১টি প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করেছে যশোর জেলা প্রশাসক কর্তৃপক্ষ।
‎মণিরামপুর উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার (১৫ ই জানুয়ারি)সকালে মণিরামপুর উপজেলার ১৭ ইউনিয়নের ১৬৭ জন গ্রাম পুলিশের মাঝে এ সমস্ত সরঞ্জাম তাদের হাতে তুলে দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহির দায়ান আমিন।
‎এছাড়াও একজন মহিলা সদস্য সহ নতুন ১১জন গ্রাম পুলিশ সদস্যেকে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। নতুন পোশাক সহ প্রয়োজনীয় সরঞ্জাম পেয়ে আনন্দ প্রকাশ করে গ্রাম পুলিশের সদস্যরা।
‎মফস্বল পর্যায়ে দায়িত্ব পালনে আরো গতিশীল করতে যশোর জেলা প্রশাসকের কার্যালয় হতে এ সমস্ত সরঞ্জাম গ্রাম পুলিশদের প্রদান করা হয় বলে জানান মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মাহির দায়ান আমিন



ফেসবুক কর্নার