August 6, 2026, 8:17 am
শিরোনাম :
আমরা সকলকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ হকারের ছদ্মবেশে পুলিশের অভিযান, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার ‘শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত’—রিজভী সালমান খান ও তার বোনের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ পালিয়েছেন রিপন মিয়া, হন্যে হয়ে খুঁজছে পুলিশ পদ্মার চরাঞ্চলে অভিযান, ‘কাকন বাহিনী’র সদস্য গ্রেপ্তার হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার ৮১ বছর মহাসড়কে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ১ মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী

ভোলাহাটে সাংবাদিকদের সঙ্গে সাবেক এমপি প্রার্থী আমিনুল ইসলামের মতবিনিময় সভা

অভয়নগর প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট) কলেজ মোড়ে বিএনপির অস্থায়ী অফিসে বৃহস্পতিবার বিকাল তিনটায় ১৫ জানুয়ারি ২০২৬  সাবেক এমপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম ভোলাহাট উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
সভায় ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন উপস্থিত ছিলেন এবং হিউম্যান রাইটস হিট ফাউন্ডেশন এর জেলা সভাপতি নবী ওয়ালীউল্লাহ উপস্থিত ছিলেন । এছাড়াও ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়সার আহমেদ, সাধারণ সম্পাদক সাহা কবিরসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা মতবিনিময় সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন, “সমাজের বাস্তব চিত্র ও সত্য ঘটনাগুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য সংবাদ প্রকাশ করতে পারেন, সে ক্ষেত্রে তিনি সবসময় সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত সাংবাদিকরাও পেশাদারিত্ব বজায় রেখে সঠিক, নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।



ফেসবুক কর্নার